শোক দিবসে উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে চাঁবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর খবর রির্পোট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার।

১৫আগস্ট (মঙ্গলবার) চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসের ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আবদুল হাই’সহ (অব.) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচধারণ, আলোচনা অনুষ্ঠান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল, খাবার বিতরণ, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও চিত্র প্রদর্শনী।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ছবি নিয়ে ফোজিত শেখ বাবুর একক আলোকচিত্র প্রদর্শনী চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সম্পর্কিত খবর