ইব্রাহিম খান : চাঁদপুর পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট শুক্রবার বিকেলে ৫ নং ওয়ার্ড হাজী করিম খান স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি বলেন,আন্দোলন হবে দুটি কারনে।এক তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না । দ্বিতীয়ত আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে এবং সকল মামলা প্রত্যারহার করতে হবে। শেখ হাসিনার সাথে আছে মোদি আর খালেদা জিয়ার সাথে আছে দেশের জনগণ। বাংলাদেশের প্রায় ৬০ ভাগ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা।বাকীটা বেছার জন্য সে তার লোকজন পাঠাইছে।বিনিময়ে বলে আসছে আমাদের বাচান।কিন্তু এবার কেউ বাচাতে পারবেনা।
তিনি বলেন, সঠিক লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। এখন আমাদের গুপ্রিং করার সময় নেই।আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।আমি আশাকরছি আজকের কমিটি আপনারা মেনে নিবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
চাঁদপুর পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন রাজ্জাক হাওলাদার ।



