চাঁদপুর জেলা শিশু কল্যাণ বোর্ড ও গৃহনির্মাণ কর্মসূচি বাস্তবায়নে সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা শিশু কল্যাণ বোর্ড এবং নদীভাঙ্গনে ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের গৃহ নির্মাণ কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর জেলা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬আগস্ট (বুধবার) চাঁদপুর জেলা শিশু কল্যাণ বোর্ড এবং নদীভাঙ্গনে ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের গৃহ নির্মাণ কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর জেলা কমিটি’র সভায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ।

পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীরমুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, সিভিল সার্জন, চাঁদপুর মহোদয়ের প্রতিনিধি ডাঃ জাহিদুজ্জামান, প্রবেশন অফিসার, চাঁদপুর জনাব মোঃ মনিরুল ইসলাম, প্রবেশন অফিসার, মতলব দক্ষিণ মোঃ রুহুল আমিন, শহীদ পাটওয়ারী, কুমিল্লা রোড, চাঁদপুর, মোঃ জামসেদুল ইসলাম শিকদার,

সহকারী প্রকৌশলী, গনপূর্ত বিভাগ মোঃ আলী নূর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, জেল সুপার, চাঁদপুর এঁর পক্ষে ডেপুটি জেলার, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার বাসভবনের পিছনে গোয়াল ঘরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া শিশুর অভিভাবকত্ব নিতে ইচ্ছুক ৭জন আবেদনকারীর সাক্ষাতকার গ্রহণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে নদীভাঙ্গনে ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের গৃহনির্মাণ কর্মসূচির আওতায় ৪টি ঘর নির্মাণের জন্য প্রাপ্ত ১১লক্ষ ৩৮ হাজার টাকা মাত্র উপজেলাওয়ারী বিভাজনপূর্বক উপজেলা গৃহ নির্মাণ কমিটিকে প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ১৭জন মেধাবী, গরীব, অসহায় পরিবার এবং কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৭জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৬৮ হাজার টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

সম্পর্কিত খবর