চাঁদপুর খবর রির্পোট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা অধীন চাঁদপুর জেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১শ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
১৭আগস্ট (বৃহস্পতিবার) বাংলা আবশ্যিক প্রথমপত্র পরীক্ষায় চাঁদপুর জেলায় মোট ১৬হাজার ২৩০জন পরীক্ষার্থীর মধ্যে ১৬হাজার ১৩০জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
গতকাল ১৭আগস্ট (বৃহস্পতিবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারি কমিশনার রেশমা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
শিক্ষা শাখার বিজ্ঞপ্তি জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে কুমিল্লা বোর্ডের অধীনে চাঁদপুর জেলার ৩৪টি কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। অনুপস্থিতির ছিল জেলায় ১০০জন। পরীক্ষায় অংশগ্রহন করে ১৬হাজার ১৩০জন পরীক্ষার্থী।
এবার ১০০ নম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে চাঁদপুর জেলা প্রশাসন তদারকি করছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারি কমিশনার রেশমা খাতুন গতকাল রাতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করলে তিনি শাখার অফিস সহকারীর সাথে যোগাযোগ করতে বলেছেন । পরবর্তীতে অফিস সহকারী মাহবুবা হোয়ারসপে পত্রিকার সম্পাদকের নিকট এ তথ্য পাঠান।



