পালাখাল মডেল ইউপি আ’লীগের উদ্যোগে শোক দিবস পালিত

চাঁদপুর খবর রির্পোট: কচুয়া উপজেলার ১১নং গোহাট দক্ষিন ইউনিয়ন ও ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

১৫আগস্ট (মঙ্গলবার) বাদ আসর খাজুরিয়া লক্ষীপুর পীর ছোব হানিয়া উচ্চ বিদ্যালয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কচুয়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট মো: হেলাল উদ্দিন।

তিনি বলেন, শোককে শক্তিতে পরিনত করতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আমির হোসেন, ১১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক স্থানীয় মেম্বার হাজী সফকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন খাজুরিয়া লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বিএসসি, সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও তোবারক বিতরণ করা হয়।

এদিন ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবদুল আহাদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ে বিকাল ৩টায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: হেলাল উদ্দিন। অনুষ্ঠানে ও এলাকার দলীয় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর