চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে চাঁদপুর লঞ্চ টার্মিনাল হতে ৯কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল ১১আগস্ট (শুক্রবার) নৌ-পুলিশের এসআই (নিঃ) মিঠুন বালা সংগীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ রুবেল হাওলাদার(২৩), পিতা-আব্দুল মান্নান, মাতা-ফিরোজা বেগম, সাং-মিরু খালি, থানা-মঠবাড়িয়া, জেলা-ফিরোজপুর ২। মোঃ আরাফাত হোসেন(২৩), পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-ফরিদা বেগম, সাং-কৈাঁয়ার, ৭নং ওয়ার্ড, ১নং বাকৈই দক্ষিণ ইউনিয়ন পরিষদ, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা দ্বয়কে আটক করেন।
এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৯কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৮০হাজার টাকা।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়।



