
হাবিবুর রহমান : চাঁদপুরের হাজীগঞ্জে ২০ কেজি গাঁজা কাভার্ড ভ্যান সহ ৩ মাদক ব্যবসায়ী কে কুমিল্লার র্যাব-১১ আটক করতে সক্ষম হয়েছে।
জানাযায় কুমিল্লার র্্যাব ১১ এর বিশেষ অভিযানে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকা হতে ২০ কেজি গাঁজা ,৩ মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনের কাজে ব্যবহারিত কাভার্ড ভ্যান জব্দ করতে সক্ষম হয়েছে।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ০৭ আগস্ট ভোরে হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তালতলা গ্রামের সজিব খন্দকার (৩৩); একই থানার রামদিয়া গ্রামের আলামিন শেখ (২০) এবং একই থানার দাতপুর গ্রামের জসিম উদ্দিন (৩৫)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে ফরিদপুর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
র্যাব-১১ স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।



