চাঁদপুরে ১শ৫৮টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

চাঁদপুর খবর রির্পোট: সারাদেশের ন্যায় চাঁদপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৯আগস্ট (বুধবার) গণভবন থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সারাদেশে সর্বমোট ২২হাজার ১শ ১টি ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন
প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর অংশ হিসেবে ৯আগস্ট চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় ৭০টি, কচুয়া উপজেলায় ৩৮টি, মতলব দক্ষিণ উপজেলায় ১৫টি এবং হাজীগঞ্জ উপজেলায় ৩৫টিসহ সর্বমোট ১শ৫৮টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসিত করা হয়।

উল্লেখ্য, এর মাধ্যমে আজ সারাদেশে ১২টি জেলা ও ১শ২৩টি উপজেলা এবং চাঁদপুর জেলার কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষিত হয়।

গণভবন থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত গৃহহীনদের জমি ও ঘর প্রদান শুভ উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে ও চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ এর পরিচালনায় চাঁদপুর জেলা সম্পৃক্ত হতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ এবং প্রকল্পের সম্মানিত উপকারভোগীগণ।

সম্পর্কিত খবর