চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে ১শ ৫২ পিস ইয়াবাসহ ৪মাদক কারবারীকে গ্রেফতার করে চাঁদপুর জেলা পুলিশ।
জানা যায়, চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১শ পিস ইয়াবাসহ ১জন, চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক ২১পিস ইয়াবাসহ ১জন, হাইমচর থানা পুলিশ কর্তৃক ১১পিস ইয়াবাসহ ১জন ও কচুয়া থানা পুলিশ কর্তৃক ২০পিস ইয়াবাসহ ১জনসহ সর্বমোট ৪জন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট সকলের সহায়তায় জেলা পুলিশের ৮টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।



