ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে  উপলক্ষে মিলাদ ও দোয়া

চাঁদপুর খবর রিপোর্ট  : চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মিলাদ ও দোয়ায় মুনাজাত পরিচালনা করেন সরকারী মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মোঃ নিজামুল হক।
মুনাজাতে ইমাম সাহেব মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর জীবনের সমস্ত গুনাহ মাপ চেয়ে মহান আল্লাহ্ পাকের দরবারে তাকে বেহেস্তবাসী করার জন্য দোয়া  করেন। এছাড়া পৃথিবীর সমস্ত মুসলমান ও উপস্থিত ধর্মপ্রাণ মুসলমাদের বাবা, মায়ের রুহের মাগফিরাত কামনা করে তাদেরকে বেহেস্তবাসী করার জন্য খোদার দরবারে ক্ষমা চেয়ে মানাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচ এম আহসান উল্লাহ্, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, প্রেসক্লাবের বর্তমান সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা,সহসভাপতি  সোহেল রুশদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন,
সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, টেলিভিশন সাংবাদিক  ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, অ্যাপায়ন বিনোদন সম্পাদক আশরাফুল আলম, প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমান, সাংবাদিক শেখ শরীফ হোসেন, আলমগীর হোসেন পাটওয়ারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

সম্পর্কিত খবর