চাঁদপুরে আইনজীবি সহকারী খোরশেদ আলমের উপর হামলা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের ঘোলঘর কোর্ট এলাকায় চাঁদপুরে আইনজীবি সহকারী খোরশেদ আলমের(৫২) উপর সন্ত্রাসী কায়দায় হামলা করেছে একটি নারী শিশু নির্যাতন মামলার প্রতিপক্ষ ।

উক্ত হামলার ফলে আইনজীবি সহকারী খোরশেদসহ কয়েকজন গুরুত্বর আহত হন এবং সদর হাসপাতালে চিকিৎসা নেন ।

ঘটনাটি ঘটেছে গত ৬ আগষ্ট ২০২৩খ্রি: । এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ দাখিল করেছে বাদী রোমান(৫০) (ভিকটিম ) পিতা আব্দুল হাই চাঁদপুর সদর ।

মামলার বিবাদীরা হলেন,মো:সাহেদ খান (২৫),শাহজাহান খান (৪৫) , নুরজাহান বেগম (৩৮),আব্দুল কুদ্দুস তালুকদার (৪০) চাঁদপুর সদর । জানা গেছে, অভিযোগ দাখিলের পর পুলিশ আসামীদের ধরতে অভিযান চালাচ্ছে ।

জানা গেছে, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড:আব্দুল লতিফ শেখ এর আইনজীবি সহকারী খোরশেদ আলম । দীর্ঘদিন তিনি পেশাদারিত্ব নিয়ে সুনামের সহিত আইনজীবি সহকারীর দায়িত্ব পালন করছেন ।

এদিকে চাঁদপুরে আইনজীবি সহকারী খোরশেদ আলমের দৈনিক চাঁদপুর খবরকে জানান, একটি নারী শিশু নির্যাতন মামলার হাজিরা শেষে কোর্ট এলাকায় প্রতিপক্ষ আমাদের উপর হামলা চালায় ।এতে আমি পক্ষকে বাঁচাতে গেলে আমার উপর ও আইনজীবি সহকারী শামিমের উপর হামলা চালায় উক্ত সন্ত্রাসীরা । আমি শুধুমাত্র পেশাদারিত্ব হিসেবে পক্ষকে আইনী সুবিধা দিয়েছি ।

এটা আমার দায়িত্ব । কিন্তু আসামীরা সন্ত্রাসী কায়দায় আমার উপর হামলা করে । আমরা কোর্ট এলাকায় নিপাত্তাহীনতায় রয়েছি । দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী করছি। চাঁদপুর পুলিশ সুৃপার ও মডেল থানার ওসির হস্তক্ষেপ কামনা করছি ।

সম্পর্কিত খবর