জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে ১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১শ পিস ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

গতকাল ৭আগস্ট (সোমবার)চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী এর দিক নির্দেশনায় এসআই আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে হাজীগঞ্জ থানাধীন বাকিলা রেলক্রসিং সংলগ্ন অনুমান ১০ গজ পূর্ব পার্শ্বে উচ্চাঙ্গা রাস্তার মাথা থেকে মাদক ব্যবসায়ী মোঃ কাউছার হোসেন কে আটক করে।

আটককৃত মাদকব্যবসায়ীর পিতার নাম-মৃত আবুল বাশার বাচ্চু, মাতা-সাহিদা বেগম, সাং-বাকিলা (খনাপাড়া ইউসুফ আলী খাঁন বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর।

এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

 

সম্পর্কিত খবর