চাঁদপুরের নবাগত এসপির নির্দেশে মাদকদ্রব্যসহ ৫মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে ও জেলা পুলিশের উদ্যোগে ১কেজি ২শ গ্রাম গাঁজা, ২৫ বোতল ফেন্সিডিল ও ১শ ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

৬আগস্ট চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ২৫বোতল ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার ও ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১শ৭০ পিস ইয়াবা, ২শ গ্রাম গাঁজাসহ ৩জনকে ও শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক ১কেজি গাঁজাসহ ১জন সহ মোট ৫জন কে গ্রেফতার করা হয়।

এসময় পুলিশ সুপার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক নির্মূল ও প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে। জেলা পুলিশের।

৮টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ টহল ডিউটি বৃদ্ধি এবং মাদক বিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে।

 

সম্পর্কিত খবর