চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল ৫আগস্ট (শনিবার) সকালে প্রথম প্রহরে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করা হয়।

সকাল ৯ টায় চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে চাঁদপুর জেলা আওয়ামীলীগের পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এডভোকেট বদিউজ্জামান কিরণ, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা দাদন মিয়া।

এসময় পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সম্মানিত সদস্য মোঃ বাদল গাজী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর