চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম হাজীগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন করেছেন।
গতকাল ৪ আগস্ট (শুক্রবার) হাজীগঞ্জ থানা পরিদর্শন করেন তিনি।
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম হাজীগঞ্জ থানার আশেপাশের এরিয়া, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ করেন।
পরে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম থানার সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের যথাযথ আইনি সহায়তা প্রদান, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করা, থানা এলাকার আশে পাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)পংকজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



