চাঁদপুর জেলার ওলামা মাশায়েখগণের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার ওলামা মাশায়েখগণের সাথে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম শুভেচ্ছা বিনিময় করেছেন।

গতকাল ৩ আগস্ট (বৃহস্পতিবার) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সাথে চাঁদপুর জেলার ওলামা মাশায়েখগণের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সুপার বলেন সকল সাম্প্রদায়িক-সম্প্রীতি, গুজব প্রতিরোধ, কিশোর গ্যাং, মাদকের অপব্যবহার রোধ সহ বিভিন্ন সমসাময়িক সামাজিক সমস্যা নিরসনে ওলামা-মাশায়েখ এর গুরুত্বপূর্ণ ভুমিকার প্রশংসা করেন। সামজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননামূলক বক্তব্য কিংবা অপপ্রচার বা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ধরনের কোন তথ্য ওলামা-মাশায়েখ এর নজরে আসলে তা জেলা পুলিশকে অবহিত করার জন্য বলেন।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মো: মুহসিন আলম সহ জেলা পুলিশ উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর