চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় ও লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।
গতকাল ১আগস্ট (মঙ্গলবার) দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় ও লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরিদর্শন শেষে জাতীর পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় শোক দিবসের অংশ হিসেবে দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় ও লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে রচনা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন ও লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানগণসহ সকল শিক্ষকবৃন্দ।



