চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
গতকাল ২৭জুলাই (বৃহস্পতিবার) মধ্যাহ্নে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।
এসময় চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কে ফুলেল শুভেচ্ছা চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
এসময় বিদায়ী পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) নব যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে বিদায়ী পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) বিদায়ী গার্ড অব অনার গ্রহণ শেষে চাঁদপুর জেলা পুলিশের দায়িত্ব হস্তান্তর করেন নব যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর নিকট।
এসময় নবাগত পুলিশ সুপার চাঁদপুর জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল)আবুল কালাম চৌধুরী, চাঁদপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



