চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, তোমরা যারা ফরম পূরন করেছো, সবাইকে পরীক্ষা পর্যন্ত পড়াশুনার সাথে থাকতে হবে। এসময়টাতে তোমাদের মোবাইল, ফেসবুক ব্যবহার থেকে দূরে থাকতে হবে। প্রতিটি পাবলিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ন।
তিনি বলেন, এ কলজটি সদরের প্রথম বেসরকারি কলেজ। এ কলেজের ফলাফল অনেক ভালো। তোমাদের এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এ জন্য তোমাদের পড়াশুনার সাথে থাকতে হবে। তোমাদের ইংরেজী ও আইসিটি সহ সকল বিষয় গুরুত্ব সহকারে দেখতে হবে।
পরে প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী কলেজের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, সহকারি শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার,অফিস সহকারী মেহেদী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



