বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ খান অসুস্থ, দোয়া কামনা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার পশ্চিম মৈশাদী গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আজিজ খান (৮৩) গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন রয়েছেন। শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যায় তিনি ভুগছেন।

তিনি চাঁদপুরে সামাজিক সংগঠন ‘আলোর ছোঁয়া’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকার পর ১৯৮৮ সালে তিনি অবসর গ্রহণ করেন।

মরহুম মৌলভী ওয়ালী উল্লাহ খানের ৮ ছেলে ও ৩ মেয়ের মধ্যে আবদুল আজিজ খান তৃতীয় সন্তান। এছাড়া তাঁর ২ছেলে, ২মেয়ে। স্ত্রী মাকসুদা বেগম ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন।জীবনের দীর্ঘ সময় তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ খান তাঁর ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আবদুর রহমান গাজীর শ্বশুর। পরিবারের পক্ষ থেকেও তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সম্পর্কিত খবর