
স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান গেইট ভাসমান দোকান মালিকদের দখলে। হাসপাতাল কর্তৃপক্ষ বহুবার দোকান সরিয়ে নিতে বললেও তারা কোন আমলেই নিচ্ছে না।
গত বৃহস্পতিবার হাসপাতাল গেইট হতে দোকান সরিয়ে নিতে আনসার সদস্যরা বললে দোকানিরা বলেন, ইউএনও এবং এসিল্যান্ড আমাদের কোনো সমস্যা করে না। আপনারা খবরদারি করার কে?
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এলোমেলো ভাবে হাসপাতাল গেইটে ভাসমান দোকান বসিয়ে যানজট সৃষ্টি করায় প্রতিদিন হাসপাতালের মুমূর্ষ রোগী বহনকারি এ্যাম্বুল্যান্স বাহির ও প্রবেশে মারাত্মক সমস্যায় পড়তে হয়। গত বৃহস্পতিবার হাসপাতাল গেইটে এমন যানজট দেখা দিলে হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা গেইট হতে ভাসমান দোকান সরিয়ে নিতে বললে উল্টো দোকান মালিক আনসারদের শাসিয়ে দিয়ে বলেন, ইউএনও এবং এসিল্যান্ড আমাদের সরাতে আসেনি আর আপনারা বললে কেন দোকান সরাবো। তার দোকান না সরিয়ে স্ব অবস্থান করায় এই গেইটে নিত্যদিন যানজট লেগেই থাকছে এবং প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদর্শিরা জনান, শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) টু চাটখিল ব্যস্ততম সড়কের পাশে হাসপাতালের একমাত্র প্রবেশধার হওয়ায় আর গেইটের সামনে ভাসমান দোকান বসায় এই যানজট সৃষ্টি ও একাধিক দুর্ঘটনা ঘটছে।
ইউএনও ভাসমান দোকান একাধিকবার সরিয়ে দিলেও কয়েক দিন যেতে না যেতেই পূর্বে অবস্থায় ফিরে যায়।
সংশ্লিষ্ট কতৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) এর জরুরী হস্তক্ষেপ কামনা করছেন হাসপাতাল কতৃপক্ষ।



