ফরিদগঞ্জে ৩৫ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর বোর্ড ফি দিল ‘বন্ধন-১২’

মামুন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের মেধাবী ও অসচ্ছল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বোর্ড ফি প্রদান করেছে সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’। প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২৭ সালের পরীক্ষার্থীদের জন্য এ সহায়তা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

শনিবার (২১ নভেম্বর) ইউনিয়নের চারটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৫ জন শিক্ষার্থীর হাতে বোর্ড ফি বাবদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তাপ্রাপ্তদের মধ্যে দক্ষিণ লড়াইরচর দাখিল মাদ্রাসার ৮ জন, উত্তর লড়াইরচর দাখিল মাদ্রাসার ৭ জন, বিরামপুর এস জে এম উচ্চবিদ্যালয়ের ১০ জন এবং ফিরোজপুর জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বন্ধন-১২’-এর সাধারণ সম্পাদক ও আমেরিকাপ্রবাসী ব্যবসায়ী আলমগীর পাটোয়ারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সংগঠনের সহসভাপতি সেলিম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিঠু, যুবদলের সভাপতি রিয়াদ গাজী, সাধারণ সম্পাদক অনিক, সংগঠনের অন্যতম সদস্য বোরহান, ইমান মাস্টার, সেলিম বৈদ্য, জুমান পাটোয়ারী ও রুবেল মাস্টার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন তানভীর ও অলি-উল্লাহ মিজিসহ সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত খবর