
চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসিন্দা সালমা বেগমের স্বামী মো. হুমায়ূন গাজী প্রায় ২ বছর ৮ মাস আগে মারা যান। স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। দিনমজুরির মতো করে সংসার চালিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করছিলেন। কিন্তু হঠাৎ গত ১৫ নভেম্বর ২০২৬, শুক্রবার দিবাগত রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সালমা বেগম।
বর্তমানে তিনি ঢাকার মুগদা বিশ্বরোড এলাকার মা ও শিশু জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য প্রতিদিন বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে।
কিন্তু অসহায় এই পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে সমাজের বিত্তবান, হৃদয়বান ও সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তাঁর স্বজনেরা। আপনাদের সামান্য সহযোগিতাও হয়তো বাঁচিয়ে দিতে পারে দুটি অসহায় শিশুর মায়ের জীবন। আপনাদের সম্মিলিত সহযোগিতায় এতিমপ্রায় শিশু দুটি ফিরে পেতে পারে তাদের একমাত্র মাকে।
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ: ০১৯৩৭-৬৩৮৮৯৯



