দেশের শ্রেষ্ঠ সমবায়ী মো: জসিম উদ্দিন শেখকে সংবর্ধনা

চাঁদপুর খবর রিপোর্ট :দেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে চাঁদপুরের চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ জাতীয় শ্রেষ্ঠ সমবায় পুরস্কার অর্জন করায় গোল্ড মেডেল সংবর্ধনা প্রদান করেছে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

এই গৌরবময় অর্জনে গতকাল ২১ নভেম্বর ২০২৬ বৃষ্টিস্নাত বিকেলে সমিতির ভবনের চতুর্থ তলায় সমিতির সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও গোল্ড মেডেল পরিয়ে অভিনন্দন জানান।
জানা গেছে,মোঃ জসিম উদ্দিন শেখের এই অসামান্য অর্জন সমবায় আন্দোলনকে আরও বেগবান করবে এবং দেশের অন্যান্য সমবায়ীদের অনুপ্রাণিত করবে বলে তারা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মো. জসিম উদ্দিন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৫’ গ্রহণ করেন।

সম্পর্কিত খবর