জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি

চাঁদপুর খবর রিপোর্ট : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন চাঁদপুর জেলা প্রশাসন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করার লক্ষে আজ ৭ নভেম্বর সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বিকেল ৩টায় ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৃথক অনুষ্ঠান এবং সড়কদ্বীপ ও বিভিন্ন সড়ক পতাকা দিয়ে সাজানো হয়েছে।

জাতির শান্তি ও অগ্রগতি কামনায় সুবিধাজনক সময়ে মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে ।

হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে আরো রয়েছে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা অনুষ্ঠান, সড়কদ্বীপ ও সড়কে পতাকা দিয়ে সাজানো, দেশাত্মবোধক গানের আসর, সিনেমা হল ও ভ্যানযোগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, ফুটবল ম্যাচ, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশু পার্কগুলো বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত রাখা।

সম্পর্কিত খবর