চাঁদপুর পৌরসভার উদ্যোগে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক রোগ প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর পৌরসভার অর্থায়ন ও ব্যবস্থাপনায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক রোগ প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

গতকাল ১নভেম্বর বিকাল ৪টায় চাঁদপুর পৌর পাঠাগার প্রাঙ্গনে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন ঘোষনা করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

উদ্ধোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি বলেন আপনারা সর্তকতার সাথে কার্যক্রম পরিচালনা করবেন। বেওয়ারিশ কুকুরকে টিকা দিলে জলাতঙ্ক রোগের ঝুকি কমে।

এসময় উপস্থিত সভাপতির বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) দেবাশীষ চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ, চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জসীম উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আরিফ মহিউদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের
ভেটেরিনারি সার্জন ডা: মো: নূর-নবী প্রামানিক, ফিল্ড সহকারি রবিন উদ্দিন, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলার, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা, পৌর হাফেজ মাহমুদার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুরাইয়া বেগম সহ গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পৌরসভায় ব্যবস্থাপনায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান করে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

ক্যাপসান: চাঁদপুর পৌরসভার অর্থায়ন ও ব্যবস্থাপনায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সম্পর্কিত খবর