হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী বেল বন্ডে মুক্ত

চাঁদপুর খবর রিপোর্ট : হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ (৪৫) ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫) ২৪ ঘণ্টার ব্যবধানে বেল বন্ডে মুক্তি লাভ করেন। গত ১৯ অক্টোবর বিকেল ৩টায় তাঁরা মুক্তি পান। তবে মামলার বাদী মো. কবির হোসেন লিটন কারাগারেই রয়েছেন।

মোতাওয়ালীগণের পক্ষে বেল প্রার্থনা করেন এ্যাড. রিয়াদ হোসেন মুনতাছির ।

আদালতের আদেশে বেল বন্ডে মুক্তির বিষয়টি শুনে মামলার বাদী মো. কবির হোসেন লিটন আদালতে খুশিতে হাততালি দেন। এ ঘটনায় চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান তাঁকে সি.ডব্লিউ. (C.W.) মূলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ১৯ অক্টোবর সোমবার বিকেলে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমানের আদেশে পিতা-পুত্র বেল বন্ডে মুক্তি লাভ করেন। ওই দিন বিকেলেই তাঁরা কারাগার থেকে বের হন।

বেল বন্ডে মুক্তির খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মী, হাজীগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এস্টেটের কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা কারাগারের ফটকে উপস্থিত হন।

সম্পর্কিত খবর