কচুয়ার পূজা মণ্ডপ পরিদর্শণে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

কচুয়া প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কচুয়া উপজেলার কড়ইয়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে তিনি কচুয়া উপজেলার বিভিন্ন মণ্ডপে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে সাবেক জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসগের শুভেচ্ছা জানান।

মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও উৎসবমুখর পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর-এর সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু সাধারণ সম্পাদক বিকাশ সাহা, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

সম্পর্কিত খবর