
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। গত ২৪ মে ২০২৬ তারিখে এ কমিটি বাতিল করা হয়। বাতিল হওয়া কমিটির সাবেক সদস্যসচিব মো. সুমন মিজির বিরুদ্ধে দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
১৪ অক্টোবর চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের বাতিল হওয়া আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব মো. সুমন মিজির বিরুদ্ধে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দলের বিরুদ্ধে কুৎসা রটিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে শ্রমিক দলের সঙ্গে মো. সুমন মিজির কোনো সম্পৃক্ততা নেই। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




