আজ মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভিজিএফ (চাল) বিতরণ ও জনসচেতনতা সভা

চাঁদপুর খবর রির্পোট: আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় পশ্চিম দাসাদি বড় খান বাড়ীর মাঠ ভিজিএফ (চাল) বিতরণ ও জনসচেতনতা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব মোঃ দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক , চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

সম্পর্কিত খবর