
সমীর ভট্টাচার্য্য: মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইশমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, থানার ওসি (তদন্ত) অখিল কুমার সরকার, পৌর বিএনপির সভাপতি সায়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, মতলব জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সুজন সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক পিতোষ সাহা, সদস্য সচিব উৎপল চন্দ, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান সরকার, সহ-সভাপতি গণেশ ভৌমিক, উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য (বলু) এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ভোলানাথ সাহা ও সদস্য সচিব স্বপন দাস।
সভায় উপজেলার ৩৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে ৩৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি অনুদান তুলে দেওয়া হয়।




