
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সদস্যদের পরিবারের সন্তানদের লেখাপড়ায় উৎসাহ প্রদান, মেধার বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অর্জনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ‘চাঁদপুর প্রেস ক্লাব সদস্যদের পরিবারের সন্তানদের মেধা পুরস্কার–২০২৬’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের সকল সদস্যকে তাঁদের যেসব সন্তান ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের তথ্য প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রেস ক্লাব কার্যালয়ে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র:
১. শিক্ষার্থীর নাম ও পরীক্ষার নাম।
২. শিক্ষাপ্রতিষ্ঠানের নাম।
৩. পরীক্ষার ফলাফল ও প্রাপ্ত জিপিএ।
৪. শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৫. ফলাফলের সনদপত্র বা নম্বরপত্রের ফটোকপি।
৬. অভিভাবক সদস্যের নাম, পদবি ও যোগাযোগ নম্বর।
তথ্য জমা দেওয়ার শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. (শনিবার)।
তথ্য জমা দেওয়ার স্থান: চাঁদপুর প্রেস ক্লাব কার্যালয়।
সকল সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
নিবেদক
সোহেল রুশদী এম. এ. লতিফ
সভাপতি সাধারণ সম্পাদক
চাঁদপুর প্রেস ক্লাব চাঁদপুর প্রেস ক্লাব




