
চাঁদপুর খবর রির্পোট: আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন চাঁদপুর জেলা সফরে আসবেন।
১২অক্টোবর (সোমবার) প্রাণিসম্পদ সচিবের একান্ত সচিব মো: নবীরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা য়ায়৷
সফরসূচী হলো: ১৩অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টায় ঢাকাস্থ স্কার্টন গার্ডেন সচিব নিবাস হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৪৫ মিনিটে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতি থাকবেন৷ সকাল ১১টায় সার্কিট হাউস হতে চাঁদপুর সদর উপজেলার দাসাদি ইউনিয়নের বড় খানবাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিন সকাল সাড়ে ১১টায় বড় খানবাড়িতে উপস্থিতি ও ভিজিএফ বিতরণ এবং সচেতনতামূলক সভায় অংশগ্রহন করবেন। এতে প্রধান অতিথিঃ মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী।
এদিন বিকাল ৩টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র, চাঁদপুরে উপস্থিতি ও পরিদর্শন করবেন।বিকাল সাড়ে ৩টায় মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট, চাঁদপুর এবং মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুরে উপস্থিতি ও মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকাল ৫টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।




