শাহমাহমুদপুরে মাদক বিরোধী সুধী সমাবেশর প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিকভাবে মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশের আয়োজনে মাদকবিরোধী সমাবেশর প্রস্তুতি সভা।

অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি ,৯নং ওয়ার্ডের মেম্বার কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর