সনাক-চাঁদপুরের ভূমি বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) নেতৃত্ব পুনর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি : জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে অধিকতর শক্তিশালী ও আরো তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সরকারি সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে সনাক এলাকাসমূহে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়। স্থানীয় পর্যায়ে সেবাপ্রদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে সুশাসন চিহ্নিতকরণে সনাক ও ইয়েস এর নিরলস ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, সরাসরি সেবাগ্রহীতাদের সমন্বয়ে গঠিত এসিজি সেখানে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠান ও খাতভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর উদ্যোগে স্থানীয় নির্বাচিত সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের অভিজ্ঞতার আলোকে কমিউনিটি মনিটরিং-এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুশাসনের চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি সেগুলো নিরসন ও সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রাথমিক, মাধ্যমিক, স্বাস্থ্য ও ভূমিখাতে মোট এগারোটি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।

এর মধ্যে ভূমি বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) অন্যতম। গ্রুপটি গত ২১ জুলাই ২০২৬ মাসিক সাধারণ সভায় মো: সাইফুল ইসলাম আকাশকে সমন্বয়ক এবং খোদেজা বেগম ও শাহ্ আমানত উল্লাহকে সহ-সমন্বয়ক নির্বাচন করে যা ২২ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। এ নেতৃত্¦ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর সভায় উপস্থিত ছিলেন এসিজি’র সদ্য সাবেক সমন্বয়ক উজ্জ্বল হোসাইন, সহ-সমন্বয়ক অভিজিত রায় ও এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবির কর্মীবৃন্দ।

সম্পর্কিত খবর