চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নির্বাচনী ফলাফল ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।

২১ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি.এম শাহজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সেলিমুস সালাম, চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির সদস্য ও আগের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার দলিলুর রহমান ভুঁইয়া, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আঃ রব ভুইয়া, বিদায়ী সভাপতি মোঃ মিজানুর রহমান খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ হাবিব মোল্লা প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বিল্লাল হোসেন বিনা প্রতিদন্ডতায় বিজয়ী কমিটির নাম ঘোষণা করেন এরা হলেন- সভাপতি নাছির আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ ফরিদ আহমেদ খান শিপন, সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপন, কোষাধ্যক্ষ পদে সহিদ উল্যাহ ভুইয়া ও কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আনোয়ার হোসেন, মোঃ হোসেন চোকদার, নজরুল ইসলাম কমিশনার, মোঃ আবুল কালাম পাঠান, মোঃ শাহজাহান খলিফা, মোঃ মহিউদ্দিন বেপারী, মোঃ সোহেল রানা, মোঃ শাহজাহান পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কামরুন্নাহার ও আলমগীর হোসেন। সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসেন ও আবুল কাশেম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাগাদী রোড জামে মসজিদের পেশ ইমাম মাহফুজুর রহমান।

সম্পর্কিত খবর