
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে গতকাল রোববার (১৯ জুলাই) দু’মিস্টির মিষ্টির দোকানিকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন, চাঁদপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। ফরক্কাবাদ বাজারে অবস্থিত কুটুমবাড়ি সুইটস ও নূর বনফুল সুইটস নামক ২ টি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর ও বাসি মিষ্টি, মেয়াদউত্তীর্ন বিস্কুট, অনুমোদনহীন ফুড কালার ও ফ্লেবার , পোড়া তেল, মেয়াদউত্তীর্ন দই, জেলাপিতে ক্ষতিকারক হাইড্রোজ ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।



