হাসান আলী মডেল সপ্রাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা , চাঁদপুরে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেনসহ জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

সম্পর্কিত খবর