চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) আছরের নামাজ শেষে দক্ষিণ গুনরাজদী আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সুন্দর ও প্রাণবন্ত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করার পাশাপাশি মাঠের পূর্ব ও দক্ষিণ পাশে লাগানো হয় এগাছ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার জয়েন্ট সেক্রেটারী সাইফুল ইসলাম (সবুজ) খান, ১১ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আমীর মোঃ শরীফ খান, সেক্রেটারী মাহমুদুল হাসান হাওলাদার, অর্থ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, জামায়াত নেতা মাওলানা ছিদ্দিকুর রহমান, ছলেমান খান, শ্রমিক নেতা আরিফ মস্তান, খাজা আহমদ খলিফা, শাহজাহান কবিরাজ, মোঃ ফয়েজ আহমেদ ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

সম্পর্কিত খবর