
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার করায় ও বাইকচালক কর্তৃক হেলমেট পরিধান না পড়ার অপরাধে গতকাল মঙ্গলবার (১৬ জুন) চাঁদপুর জেলা প্রশাক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন ১৯টি মামলায় ১৯ জন ব্যক্তিকে মোট ৬২০০০/- অর্থদণ্ড প্রদান করা হয় ও তাৎক্ষণিক আদায় করা হয়। শব্দদূষণ রোধে হাইড্রলিক হর্নের বিরুদ্ধে এবং বাইকচালকদের নিরাপদ পরিবহন এর জন্য হেলমেট পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসন, চাঁদপুর এর এরূপ অভিযান অব্যাহত থাকবে।



