পুরাণবাজারে জুয়ার আসর থেকে নগদ অর্থসহ ১১ জুয়াড়ি আটক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের পুরান বাজার নদীরপাড় হরিসভার সামনে একটি পরিত্যক্ত ঘরে জুয়া খেলারত অবস্থায় জুয়ার তাস, নগদ ২৯ হাজার টাকাসহ ১১ জন জুয়ারিকে আটক করা হয়েছে।

চাঁদপুর সদর সার্কেল এএসপি মোঃ খায়রুল কবীরের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়াও চাঁদপুর মডেল থানার আরো একটি অভিযানে ০৪ পিচ ইয়াবাসহ ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করে করে থানা হেফাজতে নেওয়া হয়। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অভিযানে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ থানা, ফাঁড়ির অফিসার ফোর্স সহকারে অভিযান পরিচালনা করেন।

সম্পর্কিত খবর