চাঁদপুর জেলা জামায়াতের তীব্র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তিঃ গত ২৬/০৪/২০২৬ইং চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মঠে ‘ভয়েস অব জুলাই’ নামের একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতির ঘটনাকল্পে জেলা প্রশাসকের কর্মকর্তা ও কর্মচারীদের অমানবিক সন্ত্রাসী হামলা ও শারিরিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ও জেলা সেক্রেটারী এড: শাহজাহান মিয়া।

এক বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসকের কর্মকর্তা, কর্মচারীদের উপর সম্পূর্ণ অন্যায় ও পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসী হামলায় শিকার এন ডি.সি, জেলা প্রশাসনের ড্রাইবার মিলনকে রক্তাক্ত অবস্থায় দ্রুত ঢাকায় রেফার করা হয়। প্রশাসনের আরো ০২ জন কর্মকর্তা নকিব হোসেনসহ রক্তাক্ত করা হয়। প্রশাসনের অপর স্টাফ সাদ্দামের মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

উল্লেখিত সন্ত্রাসী হামলা মব সৃষ্টি জাতির জন্য খুবই দুঃখজনক। চাঁদপুরবাসী এ সন্ত্রাসী হামলার ধিক্কার জানিয়েছেন। জামায়াত নেতৃবৃন্দ উল্লেখিত সন্ত্রাসী হামলা ও মব সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

সম্পর্কিত খবর