শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র অর্থায়নে ও স্কুল কতৃপক্ষের সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

গতকাল ২৭এপ্রিল (সোমবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, ১৯৪৮ সালে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ আমার দাদা মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেব। রুশদী মানে আলোক বর্তিকা। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে তিনি এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন। তিনি নিজে আলোকিত মানুষ ছিলেন, এলাকাও আলোকিত করেছেন। এ এলাকায় প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছেন তিনি। আজকের প্রোগ্রাম স্কুলের ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করছি। তোমাদের মোবাইল আসক্তি কমাতে হবে। ফেসুক, টিকটক ব্যবহার কমাতে হবে। এই প্রতিষ্ঠানের মেয়েরা যথেষ্ট ভদ্র ও গুণীজনদের সম্মান দিতে শিখেছে। শৃঙ্খলা ও ভদ্রতা সুন্দরভাবে আয়ত্ত করেছে। প্রযুক্তিকে ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করতে হবে।

তিনি বলেন, তোমাদের ভালো ও মানবিক মানুষ হতে হবে। পড়ালেখা সহ শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকতে হবে। তোমরা পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। প্রতিবেশীকে সহযোগিতা করতে হবে। আজকে আমার পক্ষ থেকে ও স্কুলের শিক্ষকদের সহযোগিতায় তোমাদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করছি। প্রতি বছরই আমার পক্ষ থেকে ৬ষ্ট শ্রেনীর ছাত্রীদের বিনামূল্যে স্কুল ড্রেস দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় এ বছরও তোমাদের স্কুল ড্রেস দিয়েছি। এটা নিয়মিত পড়ে স্কুলে আসতে হবে, যত্ন করে রাখতে হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খুব ইনোগেটিভ প্রোগ্রাম হাতে নিয়েছে৷ কৃষকদের ব্যাংক ঋন মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি চালু করেছে। প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল চালু করেছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিম, দুধ, রুটি ব্যবস্থা করেছে । এ আয়োজন করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই চাঁদপুর-৩ আসনের মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবকে। চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব শিক্ষার মান উন্নয়নে জোর দিয়েছেন। চাঁদপুরের উন্নয়নে তিনি ব্যাপক কাজ করছেন।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, শাহতলী জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি,

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: মাহবুব, সহকারি শিক্ষক প্রমথ সরকার, সহকারি শিক্ষিকা বিথি ইসলাম, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাই সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ৷

সম্পর্কিত খবর