কালবৈশাখী ঝড়ে চাঁদপুর শহরের কাঁচা কলোনিতে বসত ঘরের চাল উড়ে গুরুতর আহত

স্টাফ রিপোর্টার : ২৬ এপ্রিল সন্ধ্যায় আকর্ষিক কালবৈশাখী ঝড়ে চাঁদপুর শহরের কাঁচা কলোনিতে বসত ঘরের চাল উড়ে গিয়ে দিনমজুর জসিম গাজী (৪২) গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হতদরিদ্র জসিম গাজী পেশায় একজন দিনমজুর। তিনি রেলওয়ে কাঁচা কলোনিতে বসবাস করেন।

কালবৈশাখী ঝড়ের সময় কাঁচা কলোনির রেলওয়ের পরিত্যক্ত কোয়াটারের পুরো টিনের চাল উড়ে প্রায় দুই’শ গজ দূরে গিয়ে পড়ে। ঝড়ের সময় জসিম গাজী দ্রুত রাস্তা পার হওয়ার সময় টিনের চালের আঘাতে গুরুতর আহত হয়।

এদিকে রেলওয়ের পরিত্যক্ত কোয়াটারে বসবাসরত দিনমজুর জাহাঙ্গীর (৪০) ও তার পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করে আশ্রয় নিতে গিয়ে আহত হয়। এই ঘটনায় গতকাল রাত থেকে কাঁচা কলোনি এলাকায বিদ্যুৎ বিহীন রয়েছে।

অসহায় হতদরিদ্র আহত এবং ক্ষতিগ্রস্তরা স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

আহত জসিম গাজীর মোবাইল নাম্বার: 01607190480, বসত ঘর ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীরের মোবাইল নাম্বার: 01302020937

সম্পর্কিত খবর