আজ চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ডের “ফ্যামিলি কার্ড” জরিপ কার্যক্রম পরিচালিত হবে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের সম্মানিত বাসিন্দাবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত নির্বাচনী ইশতেহার অনুযায়ী “ফ্যামিলি কার্ড” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সকাল হতে দিনব্যাপী জরিপ কার্যক্রম পরিচালিত হবে।

এ উপলক্ষে প্রত্যেক পরিবারের প্রধান নারী সদস্যকে জাতীয় পরিচয়পত্র (NID) ও পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে নিজ নিজ বাসস্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে : সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয় চাঁদপুর।

সম্পর্কিত খবর