চাঁদপুরে সাংবাদিকদের জ্বালানী সরবরাহের জন্য তিনটি ফিলিং স্টেশনে নির্দেশনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের জ্বালানী সরবরাহের জন্য চাঁদপুরের তিনটি ফিলিং স্টেশনে নির্দেশনা দেওয়া হয়েছে।

৯ এপ্রিল চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানী বিশেষ পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর প্রেস ক্লাব সদস্য ও মাঠ পর্যায়ের সাংবাদিকদের জন্য চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক সরবরাহকৃত তালিকা মোতাবেক দৈনিক জ্বালানীর চাহিদা ও বাস্তবতা নিরীখে দৈনিক ফিলিং স্টেশনে জ্বালানী সরবাহের জন্য অনুরোধ করা হলো।

এতে আরো বলা হয়, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে জ্বালানী সরবরাহ করতে হবে। তালিকায় অর্ন্তভুক্ত সাংবাদিকগণ প্রতিদিন একবার জ্বালানী সংগ্রহ করতে পারবেন। জ্বালানী কার্ডে পাম্প কর্তৃপক্ষ অবশ্যই স্বাক্ষর দিতে হবে।

এ ব্যাপারে চাঁদপুর আমির হোসেন ফিলিং স্টেশন এর মালিক বাবুল ও শারমিন ফিলিং স্টেশনের মালিক জিন্নাহ পাটওয়ারী গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা স্বাক্ষরিত চিঠি পেয়েছি । চিঠিতে চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক সরবরাহকৃত তালিকা মোতাবেক দৈনিক জ্বালানীর চাহিদা ও বান্তবতা নিরীখে দৈনিক ভিত্তিতে ফিলিং স্টেশনে জ্বালানী সরবাহের জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত খবর