বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল শুক্রবার বিকেলে শহরের হকার্স মার্কেট সম্মুখে বাঙ্গালিয়ান হোটেলে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন, সংগঠনের সদস্য সচিব মোঃ নাজমুল হুদা। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন , জেলা মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সানাউল্লাহ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মহিউদ্দিন রাসেল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আক্কাস মিজি, যুগ্ম সদস্যচিব মোঃ মহসিন মিয়া কিশোর ।

এছাড়াও জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে মোহাম্মদ নজরুল ইসলাম খান , মোঃ সাইফ হোসেন সাগর, এ কে এম বোরহানলিম সুলতান, আব্দুল জলিল, মোঃ শাহনুর আলম , মোঃ শাহাবুদ্দিন খান , মাজহারুল ইসলাম, জয়নাল আবেদীন খান ,আবু তৈয়ব মোঃ সেলিম, মোঃ ইমরান সরকার , মোঃ আলমগীর খান, মোঃ মুসলিম ভুইয়া, তামিম হাসান গাজী ,রাসেদা মুন্নি, তাহমিনা আক্তার, রফিকুল ইসলাম, জুয়েল ও মোঃ আনোয়ার শাহাদাত প্রমুখ।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী, নতুন কমিটির অভিষেক, আট উপজেলায় কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আলমগীর খান। সভায় সংগঠনের সদস্য শ্যামল চন্দ্র মজুমদারের পিতার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান নব কমিটির আহ্বায়ক সহ অন্যান্য সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

সম্পর্কিত খবর