
চাঁদপুর খবর রিপোর্ট : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে— এমন আশঙ্কায় চাঁদপুর জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা।
এতে চাঁদপুর জেলা শহরের কর্মরত পেশাদার সাংবাদিকগণ তেল নিয়ে ভোগান্তিতে পরে। যার কারণে সাংবাদিকগণ যাতে সহজে জ্বালানি তেল সংগ্রহ করতে পারে তার জন্য চাঁদপুর প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের নাম, মিডিয়া ও মোবাইল নাম্বারসহ তালিকা তৈরি করে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করেন।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চাঁদপুর শহরের বিভিন্ন পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন দেখা গেছে। পেশাদার সাংবাদিকগণ যাতে সহজে জ্বালানি তেল সংগ্রহ করতে এবং ভোগান্তি পোহাতে যেন না হয় সেই কারণে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে তালিকা চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমার কাছে প্রেরণ করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন ইতোমধ্যে চাঁদপুর শহরের ৩টি পেট্রোল পাম্প আমির হোসেন খান পেট্রোল পাম্প, ফয়সাল পেট্রোল পাম্প ও শারমিন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে।
যে সব সাংবাদিকদের হোন্ডা ও গাড়ী রয়েছে তাদের রেশনিং পদ্ধতিতে জ¦ালানী তেল সরবরাহ করবেন বলে জানান সদর ইউএনও মহোদয় ।তাই নতুন করে আবারও চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তালিকা আপগ্রেড করে পাঠানো হবে । জরুরী দায়িত্ব পর্যায় পড়ে পেশাদার সাংবাদিকগন ।
তারপরও কোন মাঠ পর্যায়ের কোন সাংবাদিক জ¦ালানী তেলের প্রয়োজন হলে চাঁদপুর প্রেসক্লাবে (সভাপতি ০১৭১১০১৩৪৪৪ )যোগাযোগ করতে অনুরোধ করছি।



