
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬এপ্রিল (বৃহস্পতিবার) বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে এলাকায় ভূমিকা রাখছে। তোমরা লেখাপড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়াতে এলাকার মেয়েরা এখানে পড়ার সুযোগ পেয়েছে। সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তোমরা ভালো রেজাল্ট করে পাশের প্রতিষ্ঠান জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন৷ তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের নাস্তার ব্যবস্থা চালু করেছেন। শিক্ষার্থীদের ডিম, পাউরুটি, কলা দিচ্ছে৷ এতে ঝড়ে পড়া রোধ হচ্ছে৷ আমাদের সকলের শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে।
এ বিদ্যালয়ের ছাত্রীরা খুবই মেধাবী৷ এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, শাহতলী জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষক প্রমথ সরকার, সহকারি শিক্ষিকা বিথি ইসলাম, কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ৷ সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান।
শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মনির হোসেন।



