
গত সোমবার ১৩ এপ্রিল দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় প্রকাশিত “মতলব উত্তরে বিএনপি নেতার সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি” শিরোনামে যে সংবাদটি প্রকশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন ছেংঙ্গারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী।
প্রকাশিত সংবাদটি বানোয়াট দাবি করে প্রতিবাদপত্রে তিনি বলেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখিত নিউজে অসামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে।
(বিজ্ঞাপন)



